সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক
advertisement
অর্থ-বাণিজ্য

সাড়ে ৫ মাস পর হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

অর্থ-বাণিজ্য ডেস্ক: সাড়ে ৫ মাস ৭ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভারত সরকার পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ায় আমদানির পেঁয়াজ দেশে এলো।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা সোয়া ৬টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক প্রবেশের মধ্য দিয়ে এ বন্দর দিয়ে আমদানি শুরু হয়।

ভারতের মা ভারতি ইন্টারন্যাশনাল ৩০ টন পেঁয়াজ রফতানি করে, যা বগুড়ার আর এসডি ইন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান আমদানি করেন।

আমদানিকারকের প্রতিনিধি আহম্মেদ আলী বলেন, ভারত পেঁয়াজ রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই আমদানির জন্য আইপি নেওয়া ও এলসি খোলাসহ সব প্রস্তুতি নিতে শুরু করেন আমদানিকারকরা। তবে দেশটির ৪০ ভাগ শুল্ক আরোপ ও ৫৫০ মার্কিন ডলার রফতানিমূল্য নির্ধারণ রয়েছে। এতে করে পেঁয়াজের দর ৬৫ থেকে ৭০ টাকা পড়ে যাচ্ছে।

এদিকে, দেশের বাজারে পেঁয়াজের দাম কম থাকায় আমদানিতে আগ্রহ নেই বলে জানিয়েছেন আমদানিকারকরা। রফতানি শুল্ক প্রত্যাহার করা হলে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বাড়বে তাতে দাম কমে আসবে বলে জানিয়েছেন তারা

প্রসঙ্গত, অভ্যন্তরিন বাজারে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে গত বছরের ৭ ডিসেম্বর পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। এরপর থেকে এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। চলতি বছরের ৪ মে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ভারত।

সর্বশেষ পাওয়া সংবাদ