সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

দেশের রিজার্ভ আরও কমে ১৮ বিলিয়ন ডলার


নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের ১১ মাসে প্রথমবারের মতো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। কিছু আমদানি বিল পরিশোধ করার পর রোববার রিজার্ভ ১৮ দশমিক ২৬ বিলিয়ন ডলারে নেমে আসে।

আইএমএফের হিসাব অনুযায়ী গত ৮ মে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৯ দশমিক ৮২ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ‘এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (এসিইউ) মাধ্যমে আজ কেন্দ্রীয় ব্যাংক গত দুই মাসের আমদানি বিল হিসেবে ১ দশমিক ৬৩ বিলিয়ন ডলার পরিশোধ করে।’

তবে বাংলাদেশ ব্যাংক বলছে, তাদের হিসাব অনুযায়ী আমদানি বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৩ দশমিক ৭১ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত ৮ মে রিজার্ভ ছিল ২৫ দশমিক ২৭ বিলিয়ন ডলার।

সর্বশেষ পাওয়া সংবাদ