সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

হিলিতে কাঁচা মরিচ কেজিতে বাড়ল ৪০ টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশীয় কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কেজিতে ৪০ টাকা বাড়ল কাঁচা মরিচ দাম। পণ্যটির দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতা সাধারণ।

হিলি বাজার ঘুরে দেখা যায়, দেশিয় কাঁচা মরিচ ৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ তা কেজিতে ৪০ টাকা বেড়ে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে কাঁচামরিচের ক্রেতা মোকছেদ আলী বলেন, গেলো শুক্রবার কাঁচামরিচ ৪০ টাকা কেজি দরে কিনেছি। সেই কাঁচা মরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ায় ৪০ টাকা দিয়ে আধা কেজি নিলাম।

কাঁচামরিচ বিক্রেতা শেখ বিপ্লব বলেন, টানা কয়েক সপ্তাহ জুড়ে তীব্র তাপদাহ গেলো। আর এখন তো কাঁচা মরিচের উৎপাদন কমে যাচ্ছে। কারণ কাঁচা মরিচের মওসুম শেষের দিকে চলে আসছে। তাই কৃষকেরা কাঁচা মরিচগুলো শুকিয়ে শুকনা মরিচ তৈরি করায় বাজারে সরবরাহ কমে গেছে। একারণে পাঁচবিবি ও বিরামপুরসহ বিভিন্ন স্থানের মোকামগুলোতে দাম বেশি। আমরা কম দামে কিনতে পারলে কম দামেই বিক্রি করে থাকি।

তিনি আরও জানান, আজ সকালে আমি পাঁচবিবি বাজার থেকে কাঁচা মরিচ ৭০ টাকা কেজি দরে কিনে ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। মনে প্রায় দুই-এক কেজি মরিচ নষ্ট পাওয়া যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ