সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
অর্থ-বাণিজ্য

ফের কমল স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক : টান অষ্টমবারের মতো দেশের বাজারে কমলো স্বর্ণের দাম। এতে ভালো মান বা ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) এক হাজার ৮৭৮ টাকা কমানো হয়েছে। এর আগে ২১ এপ্রিল শেষ বারের মতো বেড়েছিল স্বর্ণের দাম। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছিল এক লাখ ১৯ হাজার ৪২৮ টাকা।

বৃহস্পতিবার (২ মে) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা শুক্রবার (৩ মে) থেকে কার্যকর হবে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের একভরি স্বর্ণের দাম ১ হাজার ৮৭৮ টাকা কমিয়ে ১ লাখ ৯ হাজার ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (৩ মে) থেকে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৩৫৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য আট হাজার ৯৩৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য সাত হাজার ৬৫৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ছয় হাজার ৩৬৮ টাকা, যা আজ বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৫২০ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৮৮ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য সাত হাজার ৭৯০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ছয় হাজার ৪৭৮ টাকা।

স্বর্ণের দাম কমলেও রুপার দামে নেই পরিবর্তন। সেই হিসেবে আগের দিনের মতো আজও ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার মূল্য ১৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম রুপার মূল্য ১৭২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম রুপার মূল্য ১৪৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার মূল্য ১১০ টাকা।

এর আগে গত ৩০ এপ্রিল ভালো মানের একভরি স্বর্ণের দাম ৪২০ টাকা কমানো হয়। তার আগে ২৯ এপ্রিল ১ হাজার ১১৫ টাকা, ২৮ এপ্রিল ৩১৫ টাকা, ২৭ এপ্রিল ৬৩০ টাকা, ২৫ এপ্রিল ৬৩০ টাকা, ২৪ এপ্রিল ২ হাজার ৯৯ টাকা এবং ২৩ এপ্রিল ৩ হাজার ১৩৮ টাকা কমানো হয়। এখন আবার দাম কমানোর মাধ্যমে আট দফায় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১০ হাজার ২৬২ টাকা কমলো।

সর্বশেষ পাওয়া সংবাদ