সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
অর্থ-বাণিজ্য

দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ

অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশে করদাতা শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা বাড়ছে। গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পর্যন্ত টিআইএনধারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২ লাখ ২২ হাজার ৭৬। সরকার করের আওতা বাড়াতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। এর ফলে নতুন করদাতা সম্পৃক্ত হচ্ছেন করজালে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২০২২-২৩ অর্থবছরের শেষে টিআইএনধারীর সংখ্যা ছিলো ৯০ লাখ ২ হাজার ৫৫২। চলতি ২০২৩-২৪ অর্থবছরে জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত টিআইএন খোলা হয়েছে ১২ লাখ ১৯ হাজার ৫২৪- যা এর আগের বছরগুলোর তুলনায় বেশি।
মাঠ পর্যায়ের অফিসগুলোর মনিটারিং জোরদার ও বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন জমার প্রমাণপত্র (পিএসআর) দেখানো বাধ্যতামূলক করায় টিআইএন গ্রহণকারীর সংখ্যা বাড়ছে বলে মনে করেন এনবিআরের কর্মকর্তারা।

এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ৪৩ ধরনের সরকারি-বেসরকারি সেবা গ্রহণে রিটার্ন জমা বাধ্যতামূলক করার ফল মিলছে। বিপুলসংখ্যক মানুষ টিআইএন নিচ্ছেন। এটি ভালো উদ্যোগ। যারা নতুন টিআইএন নিয়েছেন, তারা রিটার্ন দিলে কর বাড়বে এবং এর পাশাপাশি রিটার্ন জমাকারীর সংখ্যাও বাড়বে। পাশাপাশি মাঠ পর্যায়ে কঠোর মনিটরিংয়ের কারণে অনেকে টিআইএন নিচ্ছেন।

তবে তিনি মনে করেন, নতুন যারা টিআইএন নিচ্ছেন, তাদেরকে সঠিকভাবে করজালের আওতায় আনতে পারলে করের পরিমাণ বাড়বে।

সর্বশেষ পাওয়া সংবাদ