সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
অর্থ-বাণিজ্য

বন্যা নিয়ন্ত্রণে এডিবি ৭১ মিলিয়ন ডলারের ঋণ দেবে

অর্থ-বাণিজ্য ডেস্ক : বন্যা নিয়ন্ত্রণ, সেচ এবং পানি ব্যবস্থাপনার উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ৭১ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা দেবে। এই সহায়তা গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার গ্রামীণ জনগোষ্ঠির জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলার প্রস্তুতি গ্রহণকে জোরদার করবে।

এ লক্ষ্যে শনিবার (২০ এপ্রিল) ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে একটি ঋণচুক্তি সই হয়েছে। ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বাংলাদেশের পক্ষে এবং এডিবির আবাসিক প্রধান এডিমন গিনটিং এডিবির পক্ষে চুক্তিতে সই করেন।

এডিমন গিনটিং বলেন, এই প্রকল্পটি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে সাহায্য করার ক্ষেত্রে এডিবির প্রতিশ্রুতির প্রতিফলন ঘটাবে। কেননা এর মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ এবং পানি ব্যবস্থাপনার অনেক উন্নতি হবে, যা প্রধানত জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ