সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
অর্থ-বাণিজ্য

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান

কর্পোরেট সংবাদ ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান (সচিব) মো. আমিন উল আহসান।

আজ মঙ্গলবার তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এরপর পবিত্র ফাতেহাপাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফলতা ও দীর্ঘজীবন কামনা করে প্রার্থনা করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান তিনি এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বক্ষর করেন আমিন উল আহসান। পেট্রোলিয়াম কর্পোরেশনের পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ