সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
অর্থ-বাণিজ্য

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় পৌনে তিন কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: ঈদযাত্রাকে কেন্দ্র করে ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ২ কোটি ৮৮ লাখ ৮২ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে। আজ সোমবার (৮ এপ্রিল) সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার (৬ এপ্রিল) রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই টোল আদায় হয়। এর মধ্যে মাওয়া প্রান্তে ১ কোটি ৫৩ লাখ ১৬ হাজার ৯০০ টাকা এবং আর জাজিরা প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা।

এ সময়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ১৩ হাজার ৫২৯টি গাড়ি এবং জাজিরা প্রান্ত দিয়ে ৯ হাজার ৭৭৭টি পরিবহন পারাপার হয়েছে।

এদিকে বঙ্গবন্ধু সেতু‌তে রোববার (৭ এপ্রিল) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৭৮০ যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে দুই কোটি ৫০ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।

এরমধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১৫ হাজার ৮৫ যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে এক কোটি ৮৫ লাখ ৪০ হাজার ৫০ টাকা এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ১৪ হাজার ৬৯৪ যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে এক কোটি ৩২ লাখ ৩৫ হাজার ১৫০ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ