মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd. Price Sensitive Information of Phoenix Finance and Investments Ltd. কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
advertisement
অর্থ-বাণিজ্য

কাস্টমসের সঙ্গে ভ্যাট ও করের নিবিড় সম্পর্ক রয়েছে

কর্পোরেট সংবাদ ডেস্ক: কাস্টমসের সঙ্গে ভ্যাট ও করের নিবিড় সম্পর্ক রয়েছে। পণ্য উৎপাদন যথাযথ হলে আয়কর ও ভ্যাট আদায় বাড়বে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (এনবিআর : মূসক, বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খান।

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) চট্টগ্রামে আন্তর্জাতিক কাস্টমস দিবসের সেমিনারে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম কাস্টম হাউসের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এবার দিবসটির প্রতিপাদ্য: ‘মিলে নবীন-পুরনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’।

ড. মইনুল খান বলেন, কাস্টমসের জনবল ও অবকাঠামো সংকট নিরসনে এনবিআর উদ্যোগ নিচ্ছে। টিআরএসের ফলাফলে কাস্টমস অংশে সময়ক্ষেপণ কম। অন্য সংস্থার বেশি। এখানে ৮ হাজার ডকুমেন্টেশন হয়। সে তুলনায় জনবল ও অবকাঠামো কম। এনবিআর এ বিষয়ে উদ্যোগ নেবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান। মূল প্রবন্ধে তিনি বলেন, বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা, চোরাচালান রোধ, রাষ্ট্রীয় নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধ, দেশি শিল্পের বিকাশসহ কাস্টমসের অনেক দায়িত্ব। এর মধ্যে অন্যতম হচ্ছে রাজস্ব আহরণ। দেশের ২৮ শতাংশ রাজস্ব আসে কাস্টমস থেকে।

কাস্টমসের মূল ফোকাস এখন ট্রেড ফ্যাসিলিটেশন। দেশে অটোমেশনে কাস্টমস পাইওনিয়ার।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক সুরেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার সুলতানুল আরেফিন ও আফরিন জাহান নাওমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেটের কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন, কর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদার, চট্টগ্রাম চেম্বারের পরিচালক একেএম আকতার হোসেন, মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি এএম মাহাবুব চৌধুরী, উইম্যান চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আবিদা মোস্তফা। স্বাগত বক্তব্য দেন কাস্টম হাউসের কমিশনার মো. ফাইজুর রহমান।

সর্বশেষ পাওয়া সংবাদ