মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd. Price Sensitive Information of Phoenix Finance and Investments Ltd. কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
advertisement
অর্থ-বাণিজ্য

শিগগিরই ভারত থেকে পেঁয়াজ চিনি আমদানি করা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ভারত থেকে অতি শিগগিরই ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ৫০ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হবে। এছাড়া আসন্ন রমযান মাসের আগে সকল নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা হবে। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের দেলদুয়া উপজেলায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী আরও বলেন, রমযান উপলক্ষে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুত আছে। ভারত দীর্ঘদিন রপ্তানি বন্ধ করে রেখেছিলো। ভারতের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। রমযান মাসের আগেই ভারত বাংলাদেশে চিনি ও পেঁয়াজ রপ্তানি করবে। আগে শুল্ক বেশি ছিলো এখন সেটা কমিয়ে আনা হবে। এছাড়াও ব্রাজিল ও বিভিন্ন দেশ থেকে চিনিসহ বিভিন্ন নিত্যপণ্য সামগ্রী আমদানি করা হবে।

মন্ত্রী আরও বলেন, টিসিবির মাধ্যমে রমযানে সারাদেশে খাদ্যপণ্য বিতরণ করা হবে। আগে ট্রাকে বিতরণ করা হত, এখন ডিলারের দোকানের মাধ্যমে হচ্ছে এরপর প্রতিটা এলাকায় নির্দিষ্ট জায়গায় বিতরণ করা হবে।

এ সময় মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বাজার যাছাই করে সংবাদ করবেন, এক বাজার দেখলেন ১৫০ টাকা আরেক বাজার ২৫০ টাকা তাহলে হবে না। সকল বাজার থেকে তথ্য যাছাই করে সংবাদ করবেন তাহলে আর মানুষের মাঝে তথ্য বিভ্রান্তি হবে না।

মতবিনিময় সভায় দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ