মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd. Price Sensitive Information of Phoenix Finance and Investments Ltd. কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
advertisement
অর্থ-বাণিজ্য

হিলি স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: ‘মিলে নবীন-পুরনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বন্দরের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে (ভারত-বাংলাদেশের) দুই দেশের কাস্টমস কর্মকর্তারা।

দিনাজপুর কাস্টমসের সহকারী কমিশনার দীবাকর হালদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট) জিয়াউর রহমান খান।

এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হিলি স্থলবন্দরের আমদানি- রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে কাস্টমসের গুরুত্ব অনেক। বন্দর থেকে দ্রুত পণ্য ছাড় করণের সহযোগিতা অপরিহার্য।

এ সময় উপস্থিত বন্দরের সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারক ব্যবসায়ীরা ভারত থেকে এ বন্দর দিয়ে মোটরসাইকেলের পার্টস ও ফল আমদানি করতে কাস্টমসের সহযোগিতা চান।

সর্বশেষ পাওয়া সংবাদ