মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd. Price Sensitive Information of Phoenix Finance and Investments Ltd. কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
advertisement
অর্থ-বাণিজ্য

ন্যাশনাল ব্যাংকের এমডি হলেন তৌহিদুল আলম খান

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে গতকাল যোগদান করেছেন মো. তৌহিদুল আলম খান। ব্যাংক খাতে ৩১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যাংকার ওই পদে যোগদানের আগে প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন এবং পরে ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। তিনি প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, মধুমতি ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংকে সিবিও, সিআরও ও ক্যামেলকো হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশে দেশীয় ব্যাংকগুলোর মধ্যে তার নেতৃত্বেই প্রথম শরিয়াহভিত্তিক সিন্ডিকেশন বিনিয়োগ চুক্তি এবং সূচনাকালীন সবচেয়ে বড় সিন্ডিকেশন টার্ম লোন সম্পাদনের মাধ্যমে অগ্রগণ্য ভূমিকা পালন করেন। তিনি আইসিএমএবির একজন ফেলো সদস্য এবং বাংলাদেশের প্রথম সনদধারী সাসটেইনেবিলিটি রিপোর্টিং অ্যাস্যুরার (সিএসআরএ)। মো. তৌহিদুল আলম খান তার লেখনীর স্বীকৃতিস্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক মর্যাদাপূর্ণ পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। বিজ্ঞপ্তি

সর্বশেষ পাওয়া সংবাদ