মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
১ জুলাই থেকে সব সরকারি প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd. Price Sensitive Information of Phoenix Finance and Investments Ltd. কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান
advertisement
অর্থ-বাণিজ্য

ব্যাংকাস্যুরেন্স ব্যবসা করার অনুমোদন পেল সিটি ব্যাংক

কর্পোরেট সংবাদ ডেস্ক: সিটি ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে ব্যাংকাস্যুরেন্স ব্যবসা শুরু করার জন্য অনুমোদন পেয়েছে। দেশের ব্যাংকিং খাতে ব্যাংকাস্যুরেন্স ব্যবসা করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া এটিই প্রথম অনুমোদন।

এখন বীমা উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন লাভ করার সঙ্গে সঙ্গে সিটি ব্যাংক তার যাবতীয় শাখা ও অন্যান্য চ্যানেল ব্যবহার করে গ্রাহকদের কাছে বীমা পণ্য বাজারজাত ও বিক্রি করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগের (বিআরপিডি) পরিচালক শাহরিয়ার সিদ্দিকী সিটি ব্যাংকের এএমডি ও চিফ বিজনেস অফিসার শেখ মোহাম্মদ মারুফের কাছে আজ এই অনুমোদনপত্রটি হস্তান্তর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিআরপিডির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আশফাকুর রহমান এবং সিটি ব্যাংকের চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার সুবীর কুমার কুন্ডুসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সর্বশেষ পাওয়া সংবাদ