সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
আইএফআইসি ব্যাংকের ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান মাসুম মিজান এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব জুলাই শহীদ ছেলের সরকারি অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা ২৬৯তম মৃত্যুবার্ষিকী - দেশপ্রেমিক মানুষের স্বপ্নের নায়ক নবাব সিরাজউদ্দৌলা প্রেস ব্রিফিংয়ে (৩৯ বিজিবি) অধিনায়ক - ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪ অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, ছাড় পাচ্ছেন যারা তিস্তা মাস্টারপ্ল্যান জাতীয় অগ্রাধিকার, যেকোনো মূল্যে বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ওষুধের চাহিদা মেটাতে সিটুসি ফার্মার সঙ্গে স্কয়ারের চুক্তি ৬১টি নিত্যপণ্যে ট্যাক্স ছাড়, বাজেটের পর দাম বাড়েনি: প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

রিজার্ভ বাড়াতে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ইসলামী ব্যাংকের কাছ থেকে ২০০ মিলিয়ন ডলার কিনেছে তারা। এছাড়া অন্যন্য ব্যাংক থেকে গত এক সপ্তাহে প্রায় ১০০ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে ডলার সরবরাহ করে প্রতিনিয়ত সহায়তা দিচ্ছি। পাশাপাশি কিছু ব্যাংক থেকে সেটি কিনছি আমরা।

তিনি বলেন, আলোচ্য সপ্তাহে কয়েকটি ব্যাংক থেকে মার্কিন ডলার কেনা হয়েছে। ইসলামী ছাড়া কিছু বেসরকারি ব্যাংক থেকে ১০০ মিলিয়ন ডলার ক্রয় করা হয়েছে। এখন ইসলামী ব্যাংকে ফরেক্স (বৈদেশিক মুদ্রার রিজার্ভ) ভালো রয়েছ। তাই তাদের কাছ থেকে ডলার কেনা হয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের (আইএমএফ) শর্ত অনুযায়ী, চলতি ডিসেম্বর শেষে দেশের নিট রিজার্ভ রাখতে হবে ১৭ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। বর্তমানে যা আছে প্রায় সাড়ে ১৬ বিলিয়ন ডলার। সেই হিসাবে আগামী কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে অন্তত ১ দশমিক ৫ বিলিয়ন ডলার রিজার্ভে যোগ করতে হবে। সূত্র চ্যানেল 24

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, গত ২০ ডিসেম্বর পর্যন্ত আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে দেশের গ্রস রিজার্ভ আছে ২০ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। কয়েক দিনের মধ্যেই সেই পরিমাণ বৃদ্ধি পাবে।

নিট রিজার্ভ হিসাবের ক্ষেত্রে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বকেয়া বিলসহ এক বছরের কম মেয়াদের দায়গুলো বাদ দেয় বৈশ্বিক ঋণদাতা সংস্থা। ফলে কেন্দ্রীয় ব্যাংকের গ্রস রিজার্ভ এবং আইএমএফের কাছে দেয়া নিট রিজার্ভের মধ্যে ব্যবধান থাকে।

চলতি বছরের ৩১ জানুয়ারি বাংলাদেশকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ দেয়ার বিষয়টি আইএমএফ বোর্ড সভায় অনুমোদন পায়। ইতোমধ্যে দুই কিস্তিতে সেই অর্থ পেয়েছে সরকার।

সর্বশেষ পাওয়া সংবাদ