সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
আইএফআইসি ব্যাংকের ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান মাসুম মিজান এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব জুলাই শহীদ ছেলের সরকারি অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা ২৬৯তম মৃত্যুবার্ষিকী - দেশপ্রেমিক মানুষের স্বপ্নের নায়ক নবাব সিরাজউদ্দৌলা প্রেস ব্রিফিংয়ে (৩৯ বিজিবি) অধিনায়ক - ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪ অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, ছাড় পাচ্ছেন যারা তিস্তা মাস্টারপ্ল্যান জাতীয় অগ্রাধিকার, যেকোনো মূল্যে বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ওষুধের চাহিদা মেটাতে সিটুসি ফার্মার সঙ্গে স্কয়ারের চুক্তি ৬১টি নিত্যপণ্যে ট্যাক্স ছাড়, বাজেটের পর দাম বাড়েনি: প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

২১০কোটি টাকায় টন সার কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক: ২০৯ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার ৬২৫ টাকায় ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে কাতার থেকে ৩০ হাজার টন ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার ক্রয় করা হবে।

আজ বুধবার (২৭ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, কাতার ও দেশীয় একটি প্রতিষ্ঠান থেকে ২০৯ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার ৬২৫ টাকা দিয়ে ৬০ হাজার টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে কাতার থেকে ৩০ হাজার টন এবং দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে।

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সূত্রে আরও জানা যায়, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার থেকে ৮ম লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১০৫ কোটি ১ লাখ ৩১ হাজার ২৫০ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অন্যদিকে দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ১১তম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১০৪ কোটি ৯৩ লাখ ৪ হাজার ৩৭৫ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ