সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
'বিশ্বকাপে কানাডার রূপকথা: শেষ মুহূর্তের গোলে প্রথমবার শেষ ষোলোতে' একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন অতিরিক্ত আইজি-ডিআইজিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা
advertisement
অর্থ-বাণিজ্য

৮ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী বাজুস ফেয়ার

কর্পোরেট ডেস্ক : দেশের ইতিহাসে তৃতীয়বারের মতো আগামী ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী ‘বাজুস ফেয়ার-২০২৪’ অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল বাস্তবায়নের লক্ষ্যে বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের পরিকল্পনায় তৃতীয়বারের মতো বাজুস ফেয়ার আয়োজন করা হচ্ছে।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল নং-৪, নবরাত্রিতে এটি অনুষ্ঠিত হবে।

এ জুয়েলারি মেলা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করছে বাজুস। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১০০ টাকা প্রবেশমূল্যের বিনিময়ে ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বাজুস ফেয়ার। পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের কোনো টিকিট লাগবে না।

বাজুস আশা করছে- বাজুস ফেয়ার ২০২৪ দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য নতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে বিশ্ববাজারে।

সর্বশেষ পাওয়া সংবাদ