সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
অর্থ-বাণিজ্য

পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক : পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ১২ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করেছে ন্যূনতম মজুরি বোর্ড।

রোববার (২৬ নভেম্বর) সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা চূড়ান্ত মজুরি কাঠামো ঘোষণা করেন।

বোর্ড এছাড়াও মজুরি কাঠামোতে গ্রেডের সংখ্যা পাঁচটি থেকে কমিয়ে চারটি করেছে।

এর আগে, গত ৭ নভেম্বর মজুরি বোর্ড বেতন গ্রেডের সংখ্যা সাত থেকে কমিয়ে পাঁচে নামিয়ে এনেছিল।

বৈঠক শেষে বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা বলেন, খসড়া গেজেটে ৫টা গ্রেড ছিল; সেটা আমরা ৪টায় নিয়ে এসেছি। সর্বনিম্ন গ্রেডে (পঞ্চম) যে ১২ হাজার ৫০০ টাকা ছিল সেটা ঠিকই রাখা হয়েছে। অর্থাৎ এখনকার চতুর্থ গ্রেডেও ১২ হাজার ৫০০ টাকা মজুরি হবে।

আগের চতুর্থ গ্রেডকে তৃতীয় গ্রেডের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। ফলে চতুর্থ গ্রেডে যাদের ১৩ হাজার ২৫ টাকা পাওয়ার কথা ছিল তারা তৃতীয় গ্রেডের ১৩ হাজার ৫৫০ টাকা করে পাবেন। দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার ২৭৩ টাকা করা হয়েছে। প্রথম গ্রেডে ১৪ হাজার ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার ৩৫ টাকা করা হয়েছে।

চেয়ারম্যান বলেন, মালিক ও শ্রমিকপক্ষ থেকে যে আপত্তি দিয়েছিল সেটা পর্যালোচনা করে আজ চূড়ান্ত করেছি। মালিকপক্ষ থেকে ১৭৩টি সংগঠন আপত্তি ও সুপারিশ দিয়েছে। শ্রমিক সংগঠন থেকে ২৫টি সংগঠন আপত্তি ও সুপারিশ করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ