সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
অর্থ-বাণিজ্য

ডালিয়ানে ০.২৫ শতাংশ কমেছে আকরিক লোহার দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক : ফিউচার মার্কেটে আকরিক লোহার বাজারে চলছে অনিশ্চয়তা। পণ্যটির শীর্ষ ভোক্তা চীনের আবাসন খাতে চলমান সংকট ও উত্তরণ সম্ভাবনার দোলাচালে দুলছে পণ্যটির বাজার।

ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) গতকাল সর্বাধিক বিক্রীত জানুয়ারিতে সরবরাহ চুক্তির দাম কমেছে ০.২৫ শতাংশ। প্রতি টনের দাম নেমেছে ৯৭৮ ইউয়ান বা ১৩৫ ডলার ৬২ ইউয়ানে। তবে সিঙ্গাপুর এক্সচেঞ্জে ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে দাম বেড়েছে আকরিক লোহার। বৃহস্পতিবার দাম ১.১৫ শতাংশ কমলেও গতকাল পণ্যটির দাম দশমিক ২ শতাংশ বেড়েছে। টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ১৩৩ ডলার ৪৫ সেন্টে।

চীনা নীতিনির্ধারকরা এর আগে জানিয়েছিলেন, তারা ঘনিষ্ঠভাবে বাজারের পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করবেন এবং স্পট ও ফিউচার মার্কেটে আকরিক লোহার দাম নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ নেবেন। বর্তমানে বাজারে তার প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে।

চীনের আবাসন খাতকে চাঙ্গা করতে দেশটির সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে। এরই মধ্যে সরকারি আর্থিক সহযোগিতারও ঘোষণা এসেছে। আবাসন খাত চাঙ্গা হলে বিভিন্ন শিল্প ধাতুর বাজারে ইতিবাচক প্রভাব পড়ে। নির্মাণ খাতে লোহা গুরুত্বপূর্ণ উপাদান হওয়ায় চাহিদা বাড়ে ধাতুটির।

সর্বশেষ পাওয়া সংবাদ