সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
অর্থ-বাণিজ্য

ডলারের দাম ৫০ পয়সা কমেছে

অর্থ-বাণিজ্য ডেস্ক : ডলারের দাম ৫০ পয়সা কমিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ডলারের দাম কমানোর এই সিদ্ধান্ত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ১১০ টাকায় ডলার ক্রয় করবে ব্যাংকগুলো। আর বিক্রি করবে ১১০ টাকা ৫০ পয়সায়।

আজ (২৩ নভেম্বর) বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বর্তমানে ব্যাংকগুলো রপ্তানির ক্ষেত্রে প্রতি ডলার বিক্রি করছে ১১০ টাকা ৫০ পয়সা। যা ৫০ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা।একইভাবে ১১১ টাকা থেকে আমদানি বিলের ক্ষেত্রে ব্যাংকগুলো প্রতি ডলার বিক্রি করবে ১১০ টাকা ৫০ পয়সায়।

এছাড়া প্রবাসীদের আয়ের ক্ষেত্রে প্রতি ডলারে ব্যাংকগুলো পরিশোধ করবে ১১০ টাকা। তবে এর সাথে যুক্ত হবে সরকারের আড়াই শতাংশ প্রণোদন।

সর্বশেষ পাওয়া সংবাদ