সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
অর্থ-বাণিজ্য

১০ দিনে রেমিট্যান্স এলো ৭৯ কোটি ৪৪ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক : ডলার সংকটের মধ্যে বাড়তি প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে ব্যাংকগুলো। এতে প্রবাসী আয়ের পরিমাণ কিছুটা বাড়তে শুরু করেছে। চলতি নভেম্বর মাসে প্রথম ১০ দিনে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা ৭৯ কোটি ৪৪ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ১০ দিনে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। বেসরকারি ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ৭২ কোটি ৩২ লাখ ডলার সমপরিমাণের রেমিট্যান্স। যা ১০ দিনে প্রেরিত মোট রেমিট্যান্সের ৯১.০৪ শতাংশ।

রাষ্ট্রায়ত্ব ব্যাংগুলোর মাধ্যমে এই সময়ে প্রবাসীরা ৪ কোটি ৯৪ লাখ ডলার সমমূল্যের রেমিট্যান্স পাঠিয়েছেন। বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে গত ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১ কোটি ৯৫ লাখ ডলার। আর দেশে কার্যরত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে একই সময়ে ২৪ লাখ ডলার সমপরিমাণের রেমিট্যান্স এসেছে।

বর্তমানে প্রবাসীদের আয়ে ব্যাংকে এক মার্কিন ডলারের দাম ১১০ টাকা ৫০ পয়সা। এর ওপর সরকার আড়াই শতাংশ প্রণোদনা দেয়। এখন এক ডলারে পাচ্ছে ১৩ টাকা ২৬ পয়সার কিছু বেশি। এখন এর সঙ্গে ব্যাংকগুলো দিতে পারে আরও ২.৫ শতাংশ বাড়‌তি দাম। ফলে রে‌মিট্যান্সের এক ডলারে ১১৬ টাকার কিছু বেশি হবে।

এছাড়া সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ডলার। আগের ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছিল। যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

সর্বশেষ পাওয়া সংবাদ