সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
অর্থ-বাণিজ্য

৬৫ হাজার মেট্রিক টন কয়লাবাহী জাহাজ ভিড়েছে মাতারবাড়ীতে

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মাতারবাড়ীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এরইমধ্যে ৬৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ভিড়েছে ইন্দোনেশিয়া থেকে আসা একটি জাহাজ। এ নিয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির জন্য কয়লাবাহী ১১টি জাহাজ এসেছে।

রবিবার (১২ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পরিচালক আবুল কালাম আজাদ।

এর আগে গত ২৬ অক্টোবর ইন্দোনেশিয়া থেকে সাড়ে ৬৩ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে সর্বশেষ জাহাজটি এসেছিল। বিদ্যুৎকেন্দ্রটির জন্য কয়লাবাহী প্রথম জাহাজটি এসেছিল গত ২৫ এপ্রিল।

আবুল কালাম আজাদ জানান, গত ১ নভেম্বর ইন্দোনেশিয়ার একটি সমুদ্র বন্দর থেকে ৬৫ হাজার মেট্রিক টন কয়লাবাহী একটি জাহাজ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রটির উদ্দেশে রওনা দেয়। জাহাজটি শনিবার রাতে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন সাগরে পৌঁছায়। রবিবার দুপুরে জাহাজটি বিদ্যুৎকেন্দ্রের জেটিঘাটে ভিড়ে। দুপুরের পর জাহাজটি থেকে কয়লা বিদ্যুৎকেন্দ্রে নামানো হয়। জাহাজটির সমস্ত কয়লা নামাতে সপ্তাহখানেকের মতো সময় লাগতে পারে।

তিনি আরো বলেন, নতুন করে আসা ৬৫ হাজার মেট্রিক টনসহ বিদ্যুৎকেন্দ্রটিতে মজুত থাকা কয়লার পরিমাণ ২ লাখ ৬৫ হাজার মেট্রিক টন। এতে দৈনিক গড়ে ৫ হাজার মেট্রিক টনের চাহিদা হিসাবে ৫৩ দিনের বিদ্যুৎ উৎপাদনের কাঁচামালের জোগান দেওয়া সম্ভব হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ