রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
অর্থ-বাণিজ্য

ডিসেম্বরে পেঁয়াজ-আলুর দাম কমবে: বাণিজ্যমন্ত্রী

অর্থ-বাণিজ্য ডেস্ক : আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাজারে আলু ও পেঁয়াজের দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (৮ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত ন্যাশনাল ট্যারিফ পলিসির প্রথম সভাশেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাজারে মোট চাহিদার ২০ শতাংশ পেঁয়াজ ঘাটতি আছে। চাহিদা পূরণে আমদানি করতে হচ্ছে। আমদানির ৯০ শতাংশ মূলত ভারত থেকে আসে। সম্প্রতি ভারত তাদের রপ্তানি মূল্য ৮০০ ডলার করেছে। এতে প্রতি কেজি পেঁয়াজের দাম ৯৫ টাকার ওপরে পড়ে।’

মন্ত্রী বলেন, ‘আলু ও ডিম আমদানি শুরু হয়েছে। ডিম আমদানিতে কিছুটা জটিলতা ছিল, তা কেটে গেছে। অচিরেই পণ্য দুটির দাম কমে আসবে।’ তবে তেল-চিনির দাম আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে বলে জানান তিনি।

আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে সবজির দাম কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, বৈশ্বিক বিবেচনায় পণ্যের দাম তেমন বাড়েনি। তবে আমাদের আয় বাড়াতে হবে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন:

আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

জাতীয় রপ্তানি ট্রফি পেল ৭৩ প্রতিষ্ঠান

সর্বশেষ পাওয়া সংবাদ