রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
অর্থ-বাণিজ্য

অক্টোবরে রপ্তানি আয় কমেছে ১৩.৬৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : ডলার–সংকটের এই সময়ে পণ্য রপ্তানি কমে গেছে। সদ্য সমাপ্ত অক্টোবর মাসে ৩৭৬ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩.৬৪ শতাংশ কম।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রপ্তানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এতে দেখা যায়, চলতি ২০২৩–২৪ অর্থবছরের প্রথম চার মাস (জুলাই–অক্টোবর) সময়ে ১ হাজার ৭৪৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। চার মাসের এই রপ্তানি আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৫২ শতাংশ বেশি।

ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বড় খাতের মধ্যে তৈরি পোশাক ছাড়া অন্য সব খাতের রপ্তানি কমে গেছে। এর মধ্যে রয়েছে হিমায়িত খাদ্য; চামড়া ও চামড়াজাত পণ্য; পাট ও পাটজাত পণ্য; কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হোম টেক্সটাইল ইত্যাদি।

অর্থবছরের প্রথম চার মাসে ১ হাজার ৪৭৮ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের প্রথম চার মাসের চেয়ে ৫.৯৫ শতাংশ বেশি।

সর্বশেষ পাওয়া সংবাদ