রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
অর্থ-বাণিজ্য

৭ দিন বিদ্যুৎ বিভ্রাট হতে পারে যেসব এলাকায়

কর্পোরেট সংবাদ ডেস্ক: পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) এর রামপুরা গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ট্রান্সফরমার প্রতিস্থাপনের কাজের জন্য ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ৭ দিন বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিস্টেম কন্ট্রোল অ্যান্ড স্ক্যাডা) স্বপন কুমার ভৌমিক-এর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু এলাকায় লোড সরবরাহ আংশিক কমে যাবে, ফলে ওইসব এলাকায় সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ বিচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে

উলন ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রের অধীনে বনশ্রী, মাদারটেক, মগবাজার, তেজগাঁও, মালিবাগ, মহানগর প্রজেক্ট, বাগিচারটেক, ঝিলপাড়, জাহাজবিল্ডিং ও আশপাশের এলাকা।

মগবাজার ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রের অধীনে মালিবাগ বাজার, কুনিপাড়া, বড় মগবাজার, দিলু এলাকা রোড, মধুবাগ, নয়াটোলা, পেয়ারাবাগ, ডাক্তার গলি, বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও আশপাশের এলাকা।

মাদারটেক ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রের অধীনে সিপাহীবাগ, পূর্ব মাদারটেক, নন্দীপাড়া, দক্ষিণ গোড়ান, বৌদ্ধমন্দির, মায়াকানন, মুগদা, ওয়াপদা গলি, মান্ডা ঝিলপাড়, মানিকনগর, কাজিরবাড়ি, আদর্শপাড়া, কদমতলা, দক্ষিণ বনশ্রীর আংশিক, গ্রিন মডেল টাউনের ব্লক-এ এবং আশপাশের এলাকা।

ধানমন্ডি ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রের অধীনে নিউ রমনা, কাকরাইল, কারওয়ান বাজার, গ্রিনরোড, আজিমপুর, বিএসএমএমইউ, পরীবাগ ও আশপাশের এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়, সুপ্রিম কোর্ট, ঢাকা মেডিকেল কলেজ ও আশপাশের এলাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় গ্রিডের উন্নয়নমুলক কাজের স্বার্থে সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বিদ্যুৎ বিভাগ।

সর্বশেষ পাওয়া সংবাদ