শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

পাটের স্বর্ণযুগ ফেরাতে অবদান রাখবে সোনালী ব্যাগ: এম সাখাওয়াত


কর্পোরট সংবাদ ডেস্ক: বস্ত্র ও পাট উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন বলেছেন, পাটের স্বর্ণযুগ ফেরাতে পরিবেশ বান্ধব সোনালী ব্যাগ ব্যাপক অবদান রাখবে। আজ বুধবার সচিবালয়ে সোনালী ব্যাগের উদ্ভাবক ড. মোবারক আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘সোনালী ব্যাগ পরিবেশ বান্ধব বলে এই ব্যাগের ব্যাপক চাহিদা রয়েছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি এই ব্যাগ বিশ্বের প্যাকেজিংয়ের চাহিদা পূরণে সক্ষম হবে। পাট দিয়ে তৈরি সোনালী ব্যাগ দেশের পাটের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে অবদান রাখবে।’

সাক্ষাৎকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ উপস্থিত ছিলেন। এই সময় সোনালী ব্যাগের নমুনা হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালে ড. মোবারক আহমদ খান পাটের সেলুলোজ প্রক্রিয়াজাত করে পরিবেশবান্ধব এই ব্যাগ আবিষ্কার করেন। ২০১৭ সালে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন লতিফ বাওয়ানী জুট মিলস লিমিটেডের কারখানায় সোনালী ব্যাগ তৈরি প্রকল্প শুরু করা হয়। সোনালী ব্যাগের গুণগত মান বাড়াতে গত বছর বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে একটি গবেষণা প্রকল্প সম্পন্ন হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ