রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

বিদেশ ভ্রমণে সুবিধা পাচ্ছেন আর্থিক প্রতিষ্ঠানের এমডি-সিইও

কর্পোরট সংবাদ ডেস্ক: ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) পর এবার বিদেশ ভ্রমণে আর্থিক প্রতিষ্ঠানের এসব উচ্চপদস্থ কর্মকর্তাদের সুবিধা দেয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো এক চিঠিতে বলা হয়, চলতি বছর মার্চে জারিকৃত এক নির্দেশনায় বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ১০ কার্যদিবস আগে আর্থিক প্রতিষ্ঠানের এমডি-সিইওকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হতো।

জারিকৃত নির্দেশনার ১৩ নম্বর অনুচ্ছেদে পূর্বানুমতির নির্দেশনায় পরিবর্তন এনে এসব বাধ্যবাধকতা তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

১৩ নম্বর অনুচ্ছেদ পরিবর্তন করে নতুন নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের এমডি বা সিইও’র বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানোমদনের প্রয়োজন নেই। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের অনুমতি নিয়ে চাইলে বিদেশ ভ্রমণ করা যাবে।

তবে বিদেশ ভ্রমণের ১০ দিন আগে এমডি বা সিইওর অনুপস্থিতিতে যে ভারপ্রাপ্ত হবেন তার নাম, পদবী, দাফতরিক ফোন নাম্বার এবং ই-মেইল কেন্দ্রীয় ব্যাংককে লিখিতভাবে জানানোর নির্দেশনা দেয়া হয়েছে।

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা দেয়া হয়েছে এবং অনতিবিলম্বে এটি কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে ২২ আগস্ট ব্যাংক এমডি ও সিইওদের নিয়ে একই ধরনের প্রজ্ঞাপন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সর্বশেষ পাওয়া সংবাদ