বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
অর্থ-বাণিজ্য

১০০০ টাকার নোট বা‌তিলের সিদ্ধান্ত নেই: গভর্নর


নিজস্ব প্রতিবেদক: হাজার টাকার নোট বা‌তিলের কোনো সিদ্ধান্ত নেই বলে জা‌নিয়ে দিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে বোর্ড মি‌টিংয়ে এক সংবাদ সম্মেলনে ‌তি‌নি এ কথা বলেন।

তি‌নি বলেন, ১০০০ টাকার নোট বা‌তিলের গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু নোট বা‌তিলের এমন কোনো সিদ্ধান্ত আপাতত নেই।

বঙ্গবন্ধুর ছ‌বি বাদ দেওয়া ও নতুন গভর্নরের সই করা ‌নোট শিগ‌গিরই আস‌বে কি না এ বিষয় গভর্নর ড. আহসান এইচ মনসুর ব‌লেন, যখন টাকশা‌লে নোট বানা‌নোর প্রয়োজন হ‌বে তখন নোট ছাপা‌নো হ‌বে, সই যা‌বে।

এদিকে আজ সকালে সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার কার্যালয়ে ওই বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘এটা যেভাবে চলছে তাতে তো কোনও সমস্যা নেই। এ বিষয়ে মূল অথোরিটি বাংলাদেশ ব্যাংক। তারা যদি এমন কথা জানিয়ে থাকে, তাহলে তো এটা নিয়ে আর কোনও সমস্যা নেই। এটা যেভাবে চলছে, সেভাবেই চলবে।’

এর আগে গত কয়েক দিন আগে বাংলাদেশ ব্যাংক থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, ১ হাজার টাকা মূল্যমানের নোট বাতিলের যে তথ্য ছড়িয়েছে, তা গুজব।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ