রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

ইতালি থেকে প্রবাসী আয় বেড়ে দ্বিগুণ

কর্পোরট সংবাদ ডেস্ক: গণঅভ্যুত্থানে সাড়া দিয়ে সরকার পতনের আগে রেমিট্যান্স না পাঠানোর আহ্বানে অনেক প্রবাসীই দেশে টাকা পাঠানো থেকে বিরত থাকে। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর ইতালি থেকে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পরিমাণে রেমিট্যান্স যাচ্ছে বাংলাদেশে।

গেল বছর সর্বোচ্চ ১ হাজার ১৬৬ মিলিয়ন ইউরো পাঠালেও এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে। ইতালিতে গেল সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে রেমিট্যান্স পাঠানোর হার দ্বিগুণেরও বেশি।

মানি এক্সচেঞ্জগুলোর কর্মকর্তারা বলছেন, চলতি সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণেরও বেশি রেমিট্যান্স পাঠিয়েছে ইতালির প্রবাসী বাংলাদেশিরা।

প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, এই রেমিট্যান্স পাঠানোর প্রবাহ আগামীতে আরও বাড়বে। দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীদের ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন তারা।

বছরের প্রথম তিন মাসে ২৯ কোটি ১৩ লাখের বেশি রেমিট্যান্স পাঠানো হয়েছে বাংলাদেশ। ইতালিতে প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি গেল সপ্তাহের তুলনায় বেশি রেমিট্যান্স পাঠিয়েছে।

আগের সপ্তাহে যেখানে ১ কোটি ৭৭ লাখ রেমিট্যান্স পাঠানো হয়, চলতি সপ্তাহে সেখানে ৩ কোটি ৫৯ লাখ রেমিট্যান্স পাঠিয়েছে তারা। বাংলাদেশে রাজনৈতিক ডামাডোল না থাকলে আগের সকল রেকর্ড ভেঙ্গে চলতি বছর ইতালি থেকে রেমিট্যান্স পাঠানোর নতুন রেকর্ড গড়বে বাংলাদেশিরা।

সর্বশেষ পাওয়া সংবাদ