রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

ব্যাংক থেকে তোলা যাবে নগদ সর্বোচ্চ ৩ লাখ টাকা

অর্থ-বাণিজ্য ডেস্ক : যেকোনো ব্যাংক থেকে চেকের মাধ্যমে নগদ ৩ লাখ টাকা পর্যন্ত তোলার সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৮ আগস্ট) থেকে গ্রাহকরা এ টাকা তুলতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিয়ম প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে খুদে বার্তা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো এক ক্ষুদেবার্তাতে এ কথা বলা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত টাকা উত্তোলনের এই সীমা বলবৎ থাকবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, নিরাপত্তাজনিত কারণে এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ সময়ে যেকোনো পরিমাণ টাকা অন্য হিসাবে স্থানান্তর করা যাবে এবং ডিজিটাল লেনদেন করতে পারবেন গ্রাহকরা।

এর আগে গেল সপ্তাহে নগদ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ ২ লাখ টাকা। আর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ব্যাংকিং লেনদেণে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের অংশ হিসেবে চেকের মাধ্যমে ১ লাখ টাকার বেশি তুলতে না দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল।

জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

এর আগে, গত ১০ আগস্ট অ্যাকাউন্ট থেকে দুই লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না বলে নির্দেশনা দেওয়া। তারও আগে ৮ আগস্ট এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে পারেননি গ্রাহক।

সর্বশেষ পাওয়া সংবাদ