রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

টাকা পাচারকারীদের শান্তিতে বিছানায় ঘুমাতে দেব না: গভর্নর

নিজস্ব প্রতিবেদক: অর্থ পাচারকারীরা পৃথিবীর কোনো দেশে গিয়েই শান্তিতে ঘুমাতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ বুধবার (১৪ আগস্ট) নতুন গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করার পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘পাচার করা টাকা দেশে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। টাকা ফেরত আসলে তো ভালো, না আসলেও টাকা পাচারকারীরা শান্তিতে ঘুমাতে পারবে না।’

ড. আহসান এইচ মনসুর বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি ফলো করে যারা দেশ থেকে টাকা নিয়ে গেছে, তাদের স্বস্তিতে থাকতে দেওয়া হবে না। দেশীয় আইনের পাশাপাশি আন্তর্জাতিক আইনেও তাদের নাজেহাল করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের মূল দায়িত্ব মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ উল্লেখ করে নবনিযুক্ত গভর্নর বলেন, আর্থিক খাত বিপর্যস্ত অবস্থায় আছে। কিছু ব্যাংকে সরকারিভাবে সিদ্ধান্ত নিতে হবে। এর জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানো হবে।

তিনি বলেন, দেশের ব্যাংকিং খাতের অনেক ক্ষতি হয়েছে, ব্যাংকগুলোতে পুনরায় কর্মপরিবেশ তৈরি করতে হবে এবং ঢেলে সাজাতে হবে। ব্যাংকিং খাতের এ দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংকও দায়ী। সমস্যা ড্রয়ারের মধ্যে তালা দিয়ে রাখলে হবে না, তার জন্য প্রয়োজন সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া।

সর্বশেষ পাওয়া সংবাদ