বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
অর্থ-বাণিজ্য

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত

কর্পোরেট সংবাদ ডেস্ক : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার স্ত্রী রুখমিলা জামান চৌধুরী, তাদের ছেলে-মেয়ে ও তাদের নামে থাকা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এসব হিসাবে আগামী ৩০ দিন কোনো লেনদেন করা যাবে না। এমনকি তাদের নামে থাকা ক্রেডিট কার্ডেও লেনদেন হবে না।

সোমবার (১২ আগস্ট) বিএফআইইউ এক চিঠিতে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে।

সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠার পর তাকে বিদায়ী সরকারে মন্ত্রী হিসেবে দেখা যায়নি। অপরদিকে, রুখমিলা জামান চৌধুরী বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান।

সরকারের পতনের পর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে সাবেক মন্ত্রী ও তার পরিবারের নিয়ন্ত্রণমুক্ত করার দাবিতে আন্দোলন শুরু করেছেন ব্যাংকের দেড় শতাধিক শেয়ারধারী। গত বৃহস্পতিবার (৮ আগস্ট) গুলশানে ইউসিবির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা এ দাবি জানান।

এ সময় তারা বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করে সাবেক ভূমিমন্ত্রীর ‘বিদেশে অর্থ পাচার’ ও ব্যাংকটির নানা অনিয়ম নিয়ে অভিযোগ উত্থাপন করেন।

বাংলাদেশ ব্যাংকে পাঠানো এক চিঠিতে ব্যাংকটির কিছু শেয়ারধারী জানিয়েছেন, রুখমিলা জামান ব্যাংকের চেয়ারপারসন হলেও কার্যত সাইফুজ্জামান চৌধুরী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং তার ‘স্বেচ্ছাচারিতা ও লুটপাটের কারণে’ ব্যাংকটি আজ দেউলিয়া হওয়ার পথে।

ওই চিঠিতে অভিযোগ করা হয়, সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে ১ হাজার ৮৮৮ কোটি টাকার সম্পদ রয়েছে।

উল্লেখ্য, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ‘আরমিট গ্রুপ’ এর চেয়ারম্যান। তার স্ত্রী রুখমিলা জামান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান।

গত জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাজ্যে তখনকার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অন্তত ২৬০টি সম্পত্তি রয়েছে। এসবের জন্য তিনি অন্তত ১৩৪ দশমিক ৭৬ মিলিয়ন পাউন্ড বা এক হাজার ৮৮৮ কোটি টাকা পরিশোধ করেছেন। যুক্তরাজ্যে সম্পদের বিপরীতে আরও অন্তত ৫৩৭টি সম্পদ তিনি মর্টগেজ রেখেছেন। যদিও নির্বাচন কমিশনে (ইসি) দেয়া হলফনামার সঙ্গে তিনি যে আয়কর রিটার্ন দিয়েছেন, সেখানে তার কোনো বৈদেশিক আয় নেই বলে উল্লেখ করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ