রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারীর ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (১২ আগস্ট) সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

একইসঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টও স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী প্রভৃতি) তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে।

প্রসঙ্গত, মোহাম্মদ আলী আরাফাত গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে তার মন্ত্রীসভায় তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। এর আগে তিনি একাদশ জাতীয় সংসদে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

সর্বশেষ পাওয়া সংবাদ