রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

ইডিএফ ফান্ডের ৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন সালমান রহমান: মহিউদ্দিন রনি

কর্পোরট সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান রিজার্ভ থেকে ইডিএফ ফান্ডের ৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন রেলের দুর্নীতি নিয়ে আন্দোলন করা আলোচিত মহিউদ্দিন রনি। আজ সোমবার (১২ আগস্ট) সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

মহিউদ্দিন রনি বলেন, ব্যাংকসহ দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনাকারী ডেপুটি গভর্নর কাজী সায়েদুর রহমান, নুরুন নাহার, খুরশীদ আলম, ড. মো. হাবিবুর রহমান, পলিসি অ্যাডভাইজার আবু ফারাহ নাসের, বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস দুপুর ১টার মধ্যে ব্যবস্থা নেয়া না হলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করা হবে।

তিনি বলেন, ‘হাসিনা সরকারের যারা ছিল তারা এখনও ষড়যন্ত্র করছে। রিজার্ভ শূন্য করার পরিকল্পনা তাদের। কিন্তু ছাত্র-জনতা তা মেনে নেবে না। দ্রুত চার ডেপুটি গভর্নরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছি।’ সূত্র সময় টিভি।

মহিউদ্দিন বলেন, ‘গত ৪ আগস্ট বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ইডিএফ ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন। তাদের এই দোসররা যদি কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্বে থাকেন, তাহলে এভাবে দেশের অর্থ আরও লুটপাট হবে। পাশাপাশি তাদের হাতে টাকা গেলে তারা মানুষ এবং অস্ত্র কিনবে। যার মাধ্যমে দেশ অস্থিতিশীল হয়ে উঠবে।’

সর্বশেষ পাওয়া সংবাদ