রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

ডলার লেনদেনের তথ্য ৮ ঘণ্টার মধ্যে জমা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ

কর্পোরট সংবাদ ডেস্ক: বৈদেশিক মুদ্রার সঠিক লেনদেনের তথ্য আট কর্মঘণ্টার মধ্যে ড্যাশবোর্ডে জমা দিতে সব ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট থেকে এ নির্দেশনা দেয়া হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা লেনদেনের তথ্য নিয়মিত ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে পাঠানোর নিয়ম রয়েছে। এই তথ্য কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার ড্যাশবোর্ডে জমা দিতে হয়। কিন্তু অনেক ব্যাংকই তা মানছে না। এমন পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার সঠিক লেনদেনের তথ্য আট কর্মঘণ্টার মধ্যে ড্যাশবোর্ডে জমা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়।

ব্যাংকগুলোর কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ড্যাশবোর্ডে বৈদেশিক মুদ্রার তথ্য জমা দেয়ার ক্ষেত্রে কিছু ব্যাংক বিলম্বে হিসাব দিচ্ছে, আবার কিছু ব্যাংক ভুল তথ্য দিচ্ছে। এতে লেনদেন ভারসাম্যের হিসাব, মুদ্রানীতি প্রণয়ন ও তা বাস্তবায়নে সমস্যায় পড়ছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে আমদানি ও রপ্তানির ঋণপত্রে বৈদেশিক মুদ্রায় যেকোনো মূল্য পরিশোধ ও প্রাপ্তির আট কর্মঘণ্টার মধ্যে ড্যাশবোর্ডে তথ্য দিতে হবে। সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য ড্যাশবোর্ডে প্রদান করতে হবে। এ ছাড়া ড্যাশবোর্ডে রিপোর্টিং তদারকির জন্য ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে কার্যকর তদারকি ব্যবস্থা করতে হবে।

প্রসঙ্গত, ড্যাশবোর্ডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার হালনাগাদ তথ্য পেয়ে থাকে। ব্যাংকগুলো নিজেরাই ড্যাশবোর্ডে তথ্য জমা দিতে পারে। কোনো প্রতিষ্ঠানের রপ্তানি আয় বিদেশে আটকে থাকলে বাংলাদেশ ব্যাংক ড্যাশবোর্ডের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের ঋণপত্রে খোলা বন্ধ করে দিতে পারে। তবে কিছু ব্যাংকের অসহযোগিতার কারণে ড্যাশবোর্ডের মাধ্যমে পুরো চিত্র মিলছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ পাওয়া সংবাদ