মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’, গঠনে ১৩ সদস্যের কমিটি বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড - বিশ্বকাপে এখন সবার ওপরে মেসি! হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’
advertisement
অর্থ-বাণিজ্য

ব্যাংক লেনদেনের সময় জানাল বাংলাদেশ ব্যাংক

কর্পোরট সংবাদ ডেস্ক: দেশব্যাপী কারফিউ জারির মধ্যে অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক নিয়মের মতো সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। একই দিন থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে দেশের সব ব্যাংকও।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাভাবিক সময়সূচি অনুযায়ী, ব্যাংক খোলা থাকবে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাংকের মত বুধবার থেকে দেশের শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন হবে। সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। মূল লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত।

উল্লেখ্য, কারফিউ ও সাধারণ ছুটির জন্য তিনদিন ব্যাংক বন্ধ ছিল। এরপর পাঁচ কার্যদিবস কারফিউ শিথিলের সময় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলে।

সর্বশেষ পাওয়া সংবাদ