বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
অর্থ-বাণিজ্য

সহিংসতায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ক্ষতি সাড়ে ৫ কোটি টাকা

কর্পোরট সংবাদ ডেস্ক: কোটা আন্দোলন কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় সারা দেশে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সাড়ে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। একই সঙ্গে নিহত হওয়ার ক্ষতি পূরণ করার মতো না বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ রোববার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, দুঃখজনক। আমরা এজন্য মর্মাহত। আমরা এর প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে বিচার চাই। আমাদের সরকার প্রধান, প্রধানমন্ত্রী তিনিও আন্তরিকভাবে এটি চায়। সুতরাং এ ক্ষতিতো পূরণ করার মতো না।

মন্ত্রী জানান, কোটা আন্দোলনের সময় সাভারে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে তিন কোটি ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রংপুরে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। সারা দেশে সব মিলিয়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সাভারের ঘটনায় মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ইতোমধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে চার জনের কাছে লুট করা মালামাল পাওয়া গেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, রাজনৈতিক পরিচয় আর যাই থাক, তারা (হামলাকারী) ছাত্র না। এ ব্যাপারে পুলিশ নিশ্চিত।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ