সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে? মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০তম সভা অনুষ্ঠিত টানা ২ দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার সঙ্গে তারেক রহমানের আলোচনা শার্শায় ইয়াবাসহ যুবক আটক সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
advertisement
অর্থ-বাণিজ্য

বাংলাদেশ হাউজিং বিল্ডিংয়ের ডিজিএম’র বিরুদ্ধে দুদকের মামলা

কর্পোরট সংবাদ ডেস্ক: প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের বরিশাল অফিসের ডিজিএম এম এম জামিল আহম্মদের বিরুদ্ধে মামলা করেছে দুদক ( দুর্নীতি দমন কমিশন)।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) দুদকের উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনায় মামলাটি দায়ের করেন। মামলার আসামি জামিল আহম্মদ খুলনা নগরীর নির্জন আবাসিক এলাকার ৩নং সড়কের ১১৩/৯(ক) নং বাড়ির মৃত আকমান উদ্দিন মিনার ছেলে।

দুদকের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ জানান, জামিল আহম্মদ এর বাবা মৃত আকমান উদ্দিন মিনা প্রকৃত মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও তাকে মুক্তিযোদ্ধা দেখিয়ে প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধা সংসদ থেকে মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করে মুক্তিযোদ্ধা কোটায় বাংলাদেশ হাউজ বিল্ডিং করপোরেশনে চাকরি নেন তিনি।

পরবর্তীতে ২০০০ সালের এপ্রিল থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত বেতন ভাতা বাবদ মোট ১ কোটি ৩১ লাখ ৭৬ হাজার ৭৩৪ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। যা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

সর্বশেষ পাওয়া সংবাদ