রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

ঋণ-ক্রেডিট কার্ডের বিলম্ব ফি পরিশোধে জরিমানা দিতে হবে না

কর্পোরট সংবাদ ডেস্ক: ইন্টারনেট সেবা বন্ধ থাকায় যারা ক্রেডিট কার্ডের বিল সময়মত পরিশোধ করতে পারেননি, তাদের কাছ থেকে কোনো জরিমানা নেবে না ব্যাংকগুলো। এছাড়া ঋণ পরিশোধে বিলম্ব হলেও জরিমানা গুণতে হবে না। এমনকি নির্ধারিত সময়ে বকেয়া পরিশোধ করতে না পারায় অতিরিক্ত সুদ আরোপ করবে না ব্যাংকগুলো।

মঙ্গলবার (২৩ জুলাই) ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, বিদেশি খাতের স্টান্ডার্ড চার্ডার্ড ব্যাংকসহ কয়েকটি ব্যাংক থেকে গ্রাহকদের মোবাইলে খুদে বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।

ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, সারাদেশে সাধারণ ছুটি থাকায় যেসব গ্রাহক ঋণ ও ক্রেডিট কার্ডের পেমেন্ট পরিশোধে ব্যর্থ হয়েছে তার ওপর অতিরিক্ত কোনো সুদ চার্জ করা হবে না। একই সঙ্গে গ্রাহকরা যে কোনো এটিএম ও পিওএস বুথ থেকে টাকা তুলতে পারবেন। একই বার্তায় গ্রাহকদের নিরাপদে থাকার কথা বলা হয়েছে।

এ বিষয়ে সিটি ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ঋণ ও ক্রেডিট কার্ডের পেমেন্ট পরিশোধ করতে পারেননি অনেক গ্রাহক। এতে গ্রাহকের ওপর অতিরিক্ত চার্জ আরোপ করা হবে না। আমাদের সব গ্রাহকই এই সুবিধা পাবেন। যেহেতু সরকার কর্তৃক সিদ্ধান্ত হয়েছে বন্ধ থাকবে তাই এই সময়ে পরিশোধে ব্যর্থ হলে কোনো গ্রাহকের ওপর অতিরিক্ত চার্জ আরোপ করা হবে না। এটা আমাদের (ব্যাংকগুলোর) নিজেদের সিদ্ধান্ত।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, আমরা এরই মধ্যে জানতে পেরেছি অনেকগুলো ব্যাংক তাদের গ্রাহকদের কাছে বার্তা দিয়ে জানিয়েছে তারা অতিরিক্ত সুদ চার্জ করবে না। তবে আজ বুধবার বাংলাদেশ ব্যাংক খুলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে সার্কুলার ইস্যু করে গ্রাহকদের ওপর অতিরিক্ত চার্জ আরোপ হবে না তা স্পষ্ট করে দেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ