সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে? মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০তম সভা অনুষ্ঠিত টানা ২ দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার সঙ্গে তারেক রহমানের আলোচনা শার্শায় ইয়াবাসহ যুবক আটক সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
advertisement
অর্থ-বাণিজ্য

পোর্ট ও শিপিং ড্যামারেজ চার্জ মওকুফ চায় ব্যবসায়ীরা

কর্পোরট সংবাদ ডেস্ক: সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলন এবং সহিংস পরিস্থিতির কারণে গত কয়েকদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিলো এবং বর্তমানে সীমিত পরিসরে চলছে। এমতাবস্থায় আমদানি-রপ্তানিকারকদের আর্থিক ক্ষতি কমিয়ে আনতে পোর্ট এবং শিপিং ড্যামারেজ চার্জ মওকুফের আহবান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

একইসাথে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন বন্দরের ক্লিয়ারিং কার্যক্রম স্বাভাবিক হওয়ার পরবর্তী ১৫ দিন পর্যন্ত এসব চার্জ আরোপ না করার আহবান জানিয়েছে।

উল্লেখ্য, সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট সহিংসতার কারণে গত কয়েকদিন ধরে বিভিন্ন বন্দরে আমদানি-রপ্তানি এবং ক্লিয়ারিং কার্যক্রম বন্ধ ছিলো। বর্তমানে সীমিত পরিসরে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্লিয়ারিংয়ের কাজ চলছে। ইন্টারনেট সেবা চালু হওয়ায় আজ রাত থেকে বন্দরের কার্যক্রম অনেকটা স্বাভাবিক হয়ে আসবে বলে জানা গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ