রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

৫০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র করতে বাংলাদেশ-ইন্দোনেশিয়া চুক্তি

কর্পোরট সংবাদ ডেস্ক: কক্সবাজারের মাতারবাড়িতে ৫০০ মেগাওয়াট সক্ষমতার সৌর বিদ্যুৎকেন্দ্র করবে ইন্দোনেশিয়ার কোম্পানি পিটি পারতামিনা পাওয়ার। দেশের সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং ইন্দোনেশিয়ার পিটি পারতামিনা পাওয়ার যৌথভাবে এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করবেন।

গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা সই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কোল পাওয়ার জেনারেশন কম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এবং পারতামিনা পাওয়ার ইন্দোনেশিয়া’র স্ট্র্যাটেজিক পরিচালক ফাদলি রহমান সমঝোতা চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতান্তো সুবুলো।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ইন্দোনেশিয়ার সরকারি মালিকানার কোম্পানি পারতামিনা পাওয়ারের সঙ্গে একটি সমঝোতা স্বারক সই হলো। এই সমঝোতার আলোকে ৫০০ মেগাওয়াট সোলার প্রকল্পে বিনিয়োগ করবে তারা। এই প্রকল্পে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে। এ জন্য যৌথ একটি কম্পানি গঠন করে ৫০ শতাংশ করে শেয়ারে মালিকানায় থাকবে পারতামিনা ও বাংলাদেশ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ১১টি সৌরভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বেসরকারি খাতে চলমান প্রকল্পগুলোর মধ্যে ৯টি পিপিএ-আইএ স্বাক্ষরিত প্রকল্পের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৬৯.২৭ মেগাওয়াট। বেসরকারি খাতে চলমান প্রকল্পগুলোর মধ্যে ২৯ টি এলওআই স্বাক্ষরিত প্রকল্পের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৬০৮ মেগাওয়াট।

“নবায়ণযোগ্য জ্বালানির প্রসারকে উৎসাহ দেয়া হচ্ছে। প্রতিবেশী দেশগুলো হতেও নবায়নযোগ্য উৎস থেকে উৎপন্ন বিদ্যুৎ আমদানির প্রচেষ্টা চলছে। একই সাথে নতুন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও জমির স্বল্পতা নিয়েও আমরা কাজ করছি।”- বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সর্বশেষ পাওয়া সংবাদ