রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

মাগুরায় তিন দিনব্যাপি ফল মেলার উদ্বোধন

কর্পোরট সংবাদ ডেস্ক: ‘ফলে পুষ্টি,অর্থ বেশ-স্মার্ট কৃষির বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ সোমবার তিন দিনব্যাপি ফল মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার জেলা প্রশাসক মোহাম্মাদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বিষ্ণুপদ সাহা, প্রকাশ চন্দ্র সরকার, হর্টিকালচার সেন্টারের উদ্যান তত্ত্ববিদ মো. শাহিনুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির প্রমুখ।

মেলায় ৩টি স্টলে কাঁঠাল, কলা, নারিকেল, আম, পেঁপে, লেবু, মাল্টা, পেঁয়ারা, আশফল, গ্রীষ্মকালীন তরমুজ, চালতা, করমোচা, অ্যাভোকাডোসহ স্থানীয় এবং উন্নত জাতের বিভিন্ন ফলের প্রদর্শনী করা হচ্ছে।

আগামী ১৭ জুলাই তিন দিনব্যাপি এ মেলা শেষ হবে।

মেলার উদ্বোধন শেষে ৩০ জন ফল চাষির মাঝে আম গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ