সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
অর্থ-বাণিজ্য

চা গবেষণা ইনস্টিটিউটে গুনগতমানের চা উৎপাদনে ৬ দিনের প্রশিক্ষণের উদ্বোধন

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে গুনগতমান সম্পন্ন চা উৎপাদনে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ও দিনব্যাপী টি টেস্টিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুলাই) দিনে শ্রীমঙ্গলস্থ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে চা উৎপাদনে ৬দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ও দিনব্যাপী টি টেস্টিং সেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি।

চা গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীম আল মামুনের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট পরিচালক ড. মো. ইসমাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) মোহাম্মদ নুরুল্লাহ নূরী, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক, জেমস ফিনলে চা কোম্পানির চীফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ শিবলী।

উল্লেখ্য; টি টেস্টিং সেশনে দেশের প্রায় ৭০ টি চা-বাগান অংশগ্রহন করে এবং প্রশিক্ষণ কোর্সে ২৫ জনসহ সিনিয়র টি প্ল্যান্টার্স, চা-বাগানের জিএম, ডিজিএম, ব্যবস্থাপক, সহকারি ব্যবস্থাপক, চা-বিজ্ঞানী, চা বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ প্রায় দুই শতাধিক মানুষ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ