রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এমটিবি ও সিডিবিএলের মধ্যে চুক্তি স্বাক্ষর গৌরীপুরে বাড়ির সামনের পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার রামিসা হত্যার মতো অপ্রতীম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
অর্থ-বাণিজ্য

প্রথম নারী মহাপরিচালক পেল বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) প্রথম নারী মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহসেনা বেগম (তনু)। সম্প্রতি তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বর্তমানে ইনস্টিটিউটটির গবেষণা ও পরিকল্পনা বিভাগের পরিচালক হিসেবে আছেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-৫ অধিশাখার যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসীর সই করা অফিস আদেশে গত শনিবার বিষয়টি নিশ্চিত করা হয়। আগামীকাল ২৫ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলতি দায়িত্ব হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন তিনি।

মোহসেনা বেগম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাৎস্যবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জাপানের নাগাসাকি বিশ্ববিদ্যালয় থেকে মাৎস্যবিজ্ঞানে পিএইচডি ও পোস্টডক্টরেট সম্পন্ন করেন। ১৯৯১ সালে ইনস্টিটিউটটিতে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। এরপর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

মোহসেনা বেগম দেশে মুক্তা গবেষণার পথিকৃৎ। তাঁর উদ্ভাবিত মুক্তা চাষ প্রযুক্তি এখন দেশে ব্যবহৃত হচ্ছে বলে জানান বিএফআরআইয়ের জনসংযোগ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

সর্বশেষ পাওয়া সংবাদ