বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
advertisement
অর্থ-বাণিজ্য

বিদেশি বিনিয়োগকারীদের হিসাবে ডলার রাখা যাবে

নিজস্ব প্রতিবেদক : নির্ধারিত বিদেশি মুদ্রার (এফসি) অ্যাকাউন্টে বিদেশ থেকে ডলার আসার পর টাকায় নগদায়নের নিয়ম থাকলেও তা শিথিল করা হয়েছে। অর্থাৎ বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) দেশে আনার জন্য এফসি হিসাবে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২১ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর এডি শাখায় পাঠানো হয়েছে।

এতদিন অস্থায়ী এফসি হিসাবে বিদেশ থেকে ডলার আসার পর টাকায় নগদায়ন করতে হতো। কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞার কারণে এসব হিসাবে ইচ্ছে করলেই কেউ ডলার রাখতে পারতেন না।

নতুন নির্দেশনায় ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বৈদেশিক মুদ্রা আয়ের পর সংশ্লিষ্ট এফসিগুলোতে ডলার রাখা যাবে। টাকায় নগদায়ন করতে হবে না।

তবে প্রতিটি বিনিয়োগের বিপরীতে এক বছর মেয়াদি এফসি হিসাব খোলা বাধ্যতামূলক করা হয়েছে নিদর্শেনায়। এফসি হিসাবে জমা ডলার মূলধনী যন্ত্রপাতি কেনার জন্য ব্যবহার করা যাবে। এছাড়া এসব হিসাব থেকে প্রয়োজনে অনুমোদিত উপায়ে বিদেশি দায় পরিশোধের সুযোগ থাকবে। আর মূলধনী ব্যয় মেটাতে বা নগদ উত্তোলনের জন্য টাকায় বিনিময় করা যাবে।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, আগের নিয়মে মূলধনী যন্ত্রপাতি কেনার জন্য টাকা দিয়ে ডলার কিনতে হতো। নতুন নিয়মে হিসাবে ডলার থাকায় মূলধনী যন্ত্রপাতি কেনার জন্য ডলার সংকটের প্রভাব পড়বে না।

সর্বশেষ পাওয়া সংবাদ