বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
advertisement
অর্থ-বাণিজ্য

৩০ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

অর্থ-বাণিজ্য ডেস্ক : বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আজ আবারো ৩০.০১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গতকাল ছিল ২৯.৯৫ বিলিয়ন ডলার। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রেমিট্যান্সের এই প্রবাহ এখন ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১-২০ জুনের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ১.৫৩ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১.১০ বিলিয়ন ডলার।

২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ১৩.৪৩ বিলিয়ন ডলার বিক্রি করেছে। এ বিক্রয় সাধারণত সরকারি এলসি’র অর্থপ্রদান এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ব্যবহৃত হয়।

সরকার মার্চ ও এপ্রিলের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা এসিইউ’কে ১.১ বিলিয়ন আমদানি বিল পরিশোধ করার পরে ৮ মে রিজার্ভ ২৯.৭ বিলিয়ন ডলারে নেমে আসে। ১০ মে এটি আবার বেড়ে ৩০.৩৬ বিলিয়ন ডলারে পৌঁছে, যা এর মাত্র একদিন আগে ২৯.৭৮ বিলিয়ন ডলার ছিল।

২৫ মে থেকে বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, রিজার্ভ আবার ২৯.৯৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে। সূত্র: বাসস

সর্বশেষ পাওয়া সংবাদ