বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
advertisement
অর্থ-বাণিজ্য

ঈদে পাঁচ দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান

অর্থ-বাণিজ্য ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী মঙ্গলবার (২৭ জুন ) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ওই দিনসহ ২৮, ২৯ ও ৩০ জুন মোট চার দিন ঈদের ছুটি থাকবে। এর পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডে। ঈদ ও সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে তাই আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে পাঁচ দিন।

বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়, আগামী ২৭ জুন মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২৭, ২৮, ২৯ ও ৩০ জুন রোজ মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার (চার দিন) বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে, এর পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটি থাকায় ওদিনও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আরও পড়ুন:

চিনির দাম এখনই বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী

কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তে বুথ বসানোর নির্দেশ

রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট

সর্বশেষ পাওয়া সংবাদ