বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
advertisement
অর্থ-বাণিজ্য

কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তে বুথ বসানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে বিপুল পরিমান নগদ অর্থের লেনদেনের কথা বিবেচনা করে পশুর হাটগুলোতে জাল নোট শনাক্ত করার বুথ স্থাপনের জন্য তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই লক্ষ্যে বুধবার (২১ জুন) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিজ নিজ ব্যাংকের সমন্বয়কারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিযুক্ত করে উক্ত কর্মকর্তার পদবি ও মোবাইল ফোন নম্বর বাংলাদেশ ব্যাংকে মেইল করার নির্দেশ দেয়া হয়।

বুথ স্থাপনের জন্য তফসিলি ব্যাংকগুলোকে ঢাকার বাইরে কেন্দ্রীয় ব্যাংকের শাখা অফিসের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের কোনো শাখা অফিস নেই সেখানে ব্যাংকগুলো সোনালী ব্যাংকের তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করতে হবে।

সুষ্ঠুভাবে লেনদেন নিশ্চিত করতে ব্যাংকগুলো সিটি কর্পোরেশন, জেলা কার্যালয়, পৌরসভা এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবে।

এতে বলা হয়েছে, ব্যাঙ্কগুলো প্রতিটি বুথে নগদ গণনা মেশিন স্থাপন করে নোট গণনা নিশ্চিত করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো জাল নোট পাওয়া গেলে সেগুলো ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাংক শাখাগুলোকে ঈদ পর্যন্ত ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য তুলে ধরে বড় পর্দায় ভিডিও চালাতে হবে বলে এতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন:

রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট

সর্বশেষ পাওয়া সংবাদ