বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
advertisement
অর্থ-বাণিজ্য

রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট

কর্পোরেট সংবাদ ডেস্ক : পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র সাত দিন। রাজধানী ঢাকায় এবার ঈদুল আজহায় কোরবানির পশুর হাট বসছে ১৯টি স্থানে। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৯টি এবং উত্তর সিটিতে ১০টি স্থানে পশুর হাট বসবে। ইতোমধ্যে এসব হাটের ইজারাদার ও স্থান ঠিক করেছে উভয় সিটি করপোরেশন।

ঢাকা দক্ষিণ সিটির অস্থায়ী এসব পশুর হাটের মধ্যে রয়েছে—ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, খিলগাঁও মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা, যাত্রাবাড়ী দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা। এছাড়া দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা এবং লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গায় কোরবানির পশুর হাট বসবে।

অন্যদিকে, উত্তর সিটি করপোরেশনে একটি স্থায়ী ও ৯টি অস্থায়ী পশুর হাটের মধ্যে রয়েছে—বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগরের ব্লক-ই, এফ, জি, এইচ পর্যন্ত; যা সাবেক বাড্ডা ইউনিয়ন পরিষদের অংশের খালি জায়গা, দক্ষিণখানের কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, উত্তরা ১৭নং সেক্টরে বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাইদনগর) পশুর হাট, মোহাম্মদপুর বছিলা এলাকায় ৪০ ফুট সড়ক সংলগ্ন রাজধানী হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা, মিরপুর গাবতলী গবাদি পশুর হাট (স্থায়ী হাট), মিরপুরের ৬ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর সেকশনের (ইস্টার্ন হাউজিং) খালি জায়গা, ৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচকুড়া বেপারীপাড়ার রহমাননগর আবাসিক প্রকল্পের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠের খালি জায়গা এবং খিলক্ষেত খাঁপাড়া উত্তর পাশে জামালপুর প্রপার্টিজের খালি জায়গায় হাট বসবে। সূত্র-বাসস।

সর্বশেষ পাওয়া সংবাদ