সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে? মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০তম সভা অনুষ্ঠিত টানা ২ দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার সঙ্গে তারেক রহমানের আলোচনা শার্শায় ইয়াবাসহ যুবক আটক সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
advertisement
অর্থ-বাণিজ্য

চিনির দাম বাড়লো

অর্থ-বাণিজ্য ডেস্ক: খোলা ও প্যাকেটজাত চিনির দাম খুচরা পর্যায়ে কেজিতে ১৬ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১১ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাণিজ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুচরা পর্যায়ে কেজিতে ১৬ টাকা বেড়েছে খোলা ও প্যাকেটজাত চিনি। প্রতিকেজি পরিশোধিত খোলা চিনি বিক্রি হবে ১২০ টাকায়, আর পরিশোধিত প্যাকেটজাত চিনি বিক্রি হবে প্রতি কেজি ১২৫ টাকায়।

এছাড়া প্রতিকেজি পরিশোধিত খোলা চিনির মিলগেট মূল্য ১১৫ টাকা ও পরিবেশক মূল্য ১১৭ টাকা নির্ধারণ করেছে সরকার। আর প্রতিকেজি পরিশোধিত প্যাকেটজাত চিনির মিলগেট মূল্য ১১৯ টাকা ও পরিবেশক মূল্য নির্ধারণ করা হয়েছে ১২১ টাকা।

মন্ত্রণালয় জানায়, বাজারে চিনির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা, সাধারণ ভোক্তার ক্রয়ক্ষমতা ও ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) নতুন এ দাম সুপারিশ করেছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে চিনির দামের ঊর্ধ্বমুখী প্রবণতা বিবেচনায় ১৫ দিন পরপর চিনির দাম সমন্বয়ের সুপারিশ করেছে বিটিটিসি।

এর আগে চলতি বছরের ১৭ এপ্রিল ও ২ মে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন চিনির দাম বাড়াতে বিটিটিসিকে চিঠি দেয়। বিটিটিসি চিনির মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করে। পর্যালোচনার ক্ষেত্রে এলসি খোলা, ইনবন্ড মূল্য, আউটবন্ড মূল্য ও অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় নিয়ে নতুন এ দাম সুপারিশ করেছে বিটিটিসি।

এর আগে গত ৬ এপ্রিল কেজিতে ৩ টাকা কমিয়ে প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি ১০৪ টাকা ও প্রতি কেজি পরিশোধিত প্যাকেটজাত চিনির দাম ১০৯ টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়, যা কার্যকর হয় ৮ এপ্রিল থেকে।

আরও পড়ুন:

বাংলাদেশে ব্যবসা বন্ধের ঘোষণা দিলো ‘গ্রামীণ ইউনিক্লো’

দুইদিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি চালু

সর্বশেষ পাওয়া সংবাদ