সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনজীর আহমেদকে শিগগিরই ফিরিয়ে আনার আশা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রায়পুরায় আধিপত্যের জেরে প্রতিপক্ষের গুলিতে কৃষক নিহত, আহত ৫ ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর - আয়কর রিটার্ন জমা দিলেই মিলবে কর ছাড়ের সুবিধা সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ সিটি ব্যাংকের অর্ধবার্ষিক মুনাফা বেড়েছে গ্যালাক্সি এ২৭ ৫জি নিয়ে কী প্রত্যাশা করছেন প্রযুক্তিপ্রেমীরা ইউসিবিডির ‘ভিশন অ্যান্ড ভোগ’ ফ্যাশন প্রতিযোগিতা অনুষ্ঠিত টানা চতুর্থবার ‘বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ স্বীকৃতি অর্জন করলো ইউসিবি ইনভেস্টমেন্ট ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  জাকির আনাম
advertisement
অর্থ-বাণিজ্য

আর্থিক সেবায় বাংলাদেশ ব্যাংকের নতুন ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদক : আর্থিক সেবাবঞ্চিত মানুষকে সেবার আওতায় আনার লক্ষ্যে নতুন ওয়েবসাইট চালু করছে বাংলাদেশ ব্যাংক।

নতুন ওয়েবসাইটের লিংক-https://finlit. bb.org.bd। বাংলাদেশ ব্যাংকের মূল ওয়েবসাইটের পাশাপাশি নতুন এ ওয়েবসাইটটি সাবলীল ও সহজ ভাষায় আর্থিক বিভিন্ন লেখা, ভিডিও প্রচার করবে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, সাধারণ ব্যাংকিং, রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার ব্যবহার, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, স্কুল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, নারী উদ্যোক্তা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আর্থিক পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়ে তথ্য পাওয়া যাবে এ ওয়েবসাইটে।

বাংলাদেশ ব্যাংকের নতুন এ ওয়েবসাইটের মাধ্যমে দেশে আর্থিক স্বাক্ষরতা ও আর্থিক অন্তর্ভুক্তির হার বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। এখান থেকে দেশের জনগণ আর্থিক খাতের সুফল পরিপূর্ণভাবে ভোগ করতে পারবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ